মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা  গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানা, পরিবারের সদস্য ও পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহিদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

পরে তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর, টুঙ্গি পাড়ায় শেখ রাসেল দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনশ জনকে প্রধানমন্ত্রীর এ উপহার সমগ্রী দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জনের হাতে প্রধানমন্ত্রী সরাসরি উপহার তুলে দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ