শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দরিদ্রে বসবাস করছে ৪ কোটি মার্কিন নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  পৃথিবীর সবচেয়ে সফল ও সম্পদশালী দেশ হিসেবে পরিচিতি থাকলেও যুক্তরাষ্ট্রের চার কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।

জাতিসংঘের চরম দরিদ্র ও মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টার ফিলিপ আলস্টোন বলেন, এক কোটি ৮৫ লাখ লোক চরম দরিদ্র্যের মধ্যে বাস করছেন। ৩৫ লাখ লোক তৃতীয় বিশ্বের মানুষের মতো অভাব-অনাটনে দিন পার করছেন।-খবর আরটি অনলাইনের।

রিড্যাক্টেড টুনাইট টেলিভিশন শোয়ের হোস্ট জন এফ ওডনেল বলেন, চার কোটি মানুষ অব্যাহত দরিদ্রের মধ্যে রয়েছেন। যেটি ফ্রান্সের জনসংখ্যার কাছাকাছি। বিপুলসংখ্যক মার্কিনি আজ দরিদ্র্যের মধ্যে বাস করছেন।

ফিলিপ অ্যালস্টোন তার প্রতিবেদনে লিখেছেন- যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও০ প্রযুক্তিগত উন্নত হলেও অধিকাংশ ইউরোপীয় দেশের তুলনায় তাদের বৈষম্য প্রকট।

তিনি বলেন, অন্যান্য ধনী গণতান্ত্রিক দেশের তুলনায় তারা কম বাঁচেন এবং তাদের ভেতর অসুস্থতার সংখ্যাও বেশি। অথচ বিশ্বের দুই হাজার ২০৮ বিলিয়নিয়ারের মধ্যে ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে বাস করেন।

ওডনেল বলেন, এটি আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়েছে। কারণ আমি সবসময় বলে আসছি, যুক্তরাষ্ট্র হচ্ছে- পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। কিন্তু কেউ আমাকে বলেনি জনগণকে দরিদ্রের মধ্যে রেখেই আমেরিকা সবচেয়ে ধনী দেশ।

আরো পড়ুন- রোজার সময় মুসলিমদের ছুটি নিতে বলে বিপাকে ডেনিশ মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ