শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

৮ কেজি প্লাস্টিক ব্যাগ খেয়ে তিমির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৮০টি প্লাস্টিক ব্যাগ খাওয়ার পর একটি পাইলট তিমির মৃত্যু হয়েছে বলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। এসময় তারা তিমিটিকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচাতে পারেননি।

এ ব্যাপারে বিবিসি'র খবরে বলা হয়েছে, পাইলট তিমিটির পেটের ভেতর জমা হওয়া প্লাস্টিকের ব্যাগগুলোর ওজন ছিল প্রায় ৮ কেজি। ব্যাগগুলোর কারণে কোন খাবার খেতে পারছিলনা সামুদ্রিক প্রাণীটি।

এদিকে সামুদ্রিক জীববিজ্ঞানী থন থামরঙ্গনাওয়াসাত বলেন, পেটের ভেতর ব্যাগগুলো থাকার কারণে তিমিটির পক্ষে কোন পুষ্টিকর খাদ্য খাওয়া সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, আপনার পেটের ভেতর ৮০টি প্লাস্টিকের ব্যাগ থাকলে আপনি মারা যাবেন।

পাইলট তিমিটিকে গত সোমবার অসুস্থ অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকর্মীরা সপ্তাহজুড়ে সেবা করেও তিমিটিকে বাঁচাতে সফল হননি। শুক্রবার বিকেলে তিমিটি মারা যায়।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ