শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

‘ঈদ মানে আনন্দ ঈদ মানে সবার মুখে হাসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ৬ জুন রোজ বুধবার রাতে Hand's for Support এর (ভারপ্রাপ্ত) পরিচালক মুহা. মাজিদুল হক -এর নেতৃত্বে গরিব, অসহায়, পথ শিশু ও রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা পলিটেকনিক ইনিস্টিটিউট এর এনভায়রনমেন্ট টেকনোলোজি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে "Hand's for Support" নামক অরাজনৈতিক সামাজিক সংগঠনটি এ বছর আসন্ন ঈদ উপলক্ষে ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করে।

সংগঠনটি গত বছরও অসহায়, গরিব, পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেছিল। এছাড়াও সামাজিক সংগঠনটি বিভিন্ন সময় অসহায় ও পথ শিশুদের পাশে থেকে কাজ করছে।

সংগঠনটির বর্তমান (ভারপ্রাপ্ত) পরিচালক মুহা. মাজিদুল হক বলেন, আমরা নিজেদের দায়বদ্ধ থেকে মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে থাকি।

তিনি আরো বলেন, যারা মানুষদের পাশে দাঁড়ানোর নামে প্রতারণা করে তাদের আমরা মনের গভীর থেকে ধিক্কার জানাই।

তিনি আহবান করে বলেন, আসুন আমরা অসহায় গরিব ও পথ শিশুদের পাশে দাঁড়াই এবং সুন্দর ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ি।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মুহা. নাঈম, মুহা. আল-আমিন, মুহা. রাসেল, মুহা. হাসান, সাবরিন মোমতাজ, শ্রীযুক্ত বাবু সাগর বণিক, মুহা. নাঈমুর রহমান, ও টিটিভির ডেস্ক রিপোর্টার মুহা. ইমরান নাজির প্রমুখ।

বাংলাদেশের ঈদের বাজার ভারতীয় পোশাকে সয়লাব

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ