শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নাইজেরিয়ায় রাখাল-কৃষক সংঘর্ষে নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনুয়ে রাজ্যে বিগত কয়েকদিনে পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অঞ্চলটিতে খ্রিষ্টান কৃষক ও যাযাবর রাখালদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়।

বুধবার দেশটির সরকারি গণমাধমের সূত্র একথা জানিয়েছে। বেনুয়ে রাজ্যের তথ্যমন্ত্রী লরেন্স ওনোজাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সন্দেহভাজন যাযাবর রাখালরা বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে।

বুধবার রাত তিনটার দিকে গুমার কাছে টিসে ইসহাভ গ্রামে হামলা চালানো হয়। এতে আট জন নিহত, বেশ কয়েকজন নিখোঁজ ও অনেকে আহত হয়েছে।ওনোজা আরো জানান, সোমবার ইয়েলওয়াতায় একই ধরনের হামলায় অপর দু’জন নিহত হওয়ার পর সর্বশেষ এ ঘটনা ঘটল।

গুমার স্থানীয় সরকারের প্রধান এন্থনি শাওন ১০ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। শাওন জানান, হামলাকারীরা সেখান থেকে চলে যাওয়ার আগে বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

পার্শ্ববর্তী লোগো জেলায় একই ধরনের সশস্ত্র গ্রুপ হামলা চালায়। সেখানে পাঁচজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় সরকার প্রধান রিচার্ড নিয়াজো জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন- রমজানের শেষ দশকের জরুরি আমল ও ইবাদত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ