শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

থানায় ঢুকে পুলিশকে মারধর, আ.লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের গৌরীপুরে মাদকাসক্ত তিন আসামিকে ছাড়িয়ে নিতে থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে  এক আওয়ামী লীগ নেতাকে। তার নাম রুকনুজ্জামান পল্লব। তিনি গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার দুপুরে গৌরীপুর থানায় ওই মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার পুলিশ সদস্যের নাম এএসআই হাসানুজ্জামান।

আহত হাসানুজ্জামান জানান, দুপুরে হঠাৎ করে গৌরীপুর থানার কর্তব্যরত পুলিশ (ডিউটিরত পুলিশ) কক্ষে ছুটে আসেন উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব। এ সময় তিনজন আসামিকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। আসামি না ছাড়ায় কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশের পোশাকে ধরে টানাহেঁচড়া ও কিলঘুষি মারেন। আশপাশের লোকজন এসে রক্ষা করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার গজন্দর গ্রামের ফজলুল হকের ছেলে মাদকাসক্ত মনোয়ারুল সিফাত (১৯), আইন উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান (১৮) ও গাভীশিমুল গ্রামের বকুল মিয়ার ছেলে আবু হানিফ (১৮)।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) তারিকুজ্জামান জানান, রুকনুজ্জামান পল্লবকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বিভাগে নেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ