শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে বাস উল্টে গিয়ে ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তর প্রদেশে পর্যটকবাহী একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এসময় অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে দেশটির মনিপুর দানহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট ভলভো বাসটি রাজস্থানের জয়পুর থেকে উত্তর প্রদেশের ফরুখাবাদে ফিরছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজককে আঘাত করলে উল্টে যায়।

মৈনপুরি জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের এটাওয়া জেলার সাফাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের কয়েকজন যাত্রী জানান, চালক বাসটি খুব গতিতে চালাচ্ছিলেন। নিহতদের অনেকে বাসের ছাদে ভ্রমণ করছিলেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং আহতদের উপযুক্ত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সৌদির নারীরা নামবে এবার সীমান্ত পাহারায়

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ