শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কেইম্যান গভর্নর সিলেটের আনোয়ার চৌধুরী বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কেইম্যান আইল্যান্ডের গভর্নর বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাকে লন্ডন ফেরত পাঠানো হয়েছে। তার অবর্তমানে ডেপুটি গভর্নর ফ্রান্জ ম্যানডারসন সাময়িকভাবে গর্ভনরের দায়িত্ব পালন করবেন।

কেইম্যান আইল্যান্ডের প্রিমিয়ার এলডেন ম্যাকলাফিন যুক্তরাজ্যে সফররত অবস্থায় এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

ম্যাকলাফিন বলেন, আনোয়ার চৌধুরীর বহিষ্কারের ব্যাপারে ব্রিটিশ সরকারের বৈদেশিক অঞ্চল বিষয়ক মন্ত্রী লর্ড আহমাদ তাকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, বৈদেশিক এবং কমনওয়েলথ কার্যালয় আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করবে। অভিযোগের তদন্তের জন্য তাকে লন্ডনে ডাকা হয়েছে। তদন্ত শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।

আনোয়ার চৌধুরীর বহিষ্কারের ব্যাপারে ম্যাকলাফিন বলেন, অভিযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। বৈদেশিক ও কমনওয়েলথ কার্যালয় এ বিষয়ে এ মূহুর্তে জনসম্মুখে কোনো বিবৃতি দেবে না।

ম্যাকলাফিন আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ঘটনায় কেইম্যান দ্বীপপুঞ্জের সুশাসনে কোনো প্রভাব পরবে না।

ব্রিটেনে সফল বাংলাদেশিদের মধ্যে আনোয়ার চৌধুরী‌ অন্যতম। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হি‌সে‌বে দায়িত্ব পালনকা‌লে সি‌লে‌টের সন্তান আনোয়ার চৌধুরী‌ দে‌শেবি‌দে‌শে প‌রি‌চি‌তি পান।

নির্বাসিত ইহুদিদের ইরাকে ফেরার অনুমতি নবনির্বাচিত শিয়া নেতার

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ