শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

১২ লাখ টাকা টুকরো করল ইঁদুর! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইঁদুরের বাস যেখানে সেখানে মানুষ শান্তিতে থাকবে তা ভাবাই যায় না। কেননা সামনে যাই পায় ইঁদুর তাই খেয়ে সাবার করে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম জুড়ে একটি এটিএম মেশিনের ছবি নিয়ে চলছে তোলপাড়। ছবিতে দেখা যাচ্ছে, একটি এটিএম মেশিনের বিপুল টাকা কুচি কুচি করে কেটে দিয়েছে ইঁদুর।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের আসাম রাজ্যে তিনসুকিয়া জেলার একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি বুথে এমন ঘটনা ঘটেছে। প্রায় ১২ লাখ টাকা একদল ইঁদুর কেটে সাবার করেছে। সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ মে স্টেট ব্যাংকের ওই এটিএম মেশিনে নিরাপত্তা সংস্থা ৫০০ ও দুই হাজার টাকার নোট সমেত প্রায় ২৯ লাখ ৪৮ হাজার টাকা জমা করে।

গত ১১ জুন প্রযুক্তি দল এটিএম খারাপ হওয়ার খবর পেয়ে ঠিক করতে এসে দেখে, সেখানে রেখে যাওয়া নোটগুলো সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে গেছে। হিসাব করে দেখা গেছে, মেশিনের ১২ লাখ ৩৮ হাজার টাকা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট ১৭ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এক সাংবাদিক এটিএমের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ধ্বংস করা টাকার পাহাড়ের মধ্যেই মৃত ইঁদুর পড়ে আছে। আমাদের সময়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ