রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইউটিউবে চ্যাট করার সুযোগ, জানুন কিভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও চ্যাট করতে পারবেন। চ্যাট করার জন্য নতুন ফিচার নিয়ে এলো ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব৷

তাও আবার ভিডিও চলাকালীন৷ আর, প্রয়োজন পড়বে না ভিডিও বন্ধ করার৷ ভিডিও চলাকালীন ইউটিউবে চ্যাট করবেন কীভাবে, এক নজরে দেখে নিন৷

ইউটিউব ওপেন করে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন৷ এরপর, অ্যাক্টিভিটি ট্যাবে ক্লিক করলে দুটি অপশন পাবেন৷ শেয়ারড্ এবং নোটিফিকেশনস্৷ শেয়ার থেকে সরাসরি কনট্যাক্টসে্ গেলে একটি তালিকা আসবে আপনার সামনে৷

তালিকাতে নিজের পছন্দমতো কনট্যাক্সও অ্যাড করে নিতে পারেন৷ এরপর, একটি ইনভাইটেশন লিস্ট আসবে৷ যেটিকে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের নিজের কনটাক্ট লিস্টে অ্যাড করতে পারবেন৷ চ্যাট অপসনটিতে ক্লিক করলেই একটি উইন্ডো আসবে যেখান থেকে সরাসরি চ্যাট করতে পারবেন ইউজার৷ প্রয়োজনে চ্যাটটিকে গ্রুপ কনর্ভাসেশনে পরিবর্তিত করা সম্ভব হবে৷

এছাড়া, থাকবে মিউটের অপসন৷ ইউজারেদের নিয়ে পছন্দের গ্রুপও বানাতে পারবেন আপনি৷ তবে, ইউজারকে সবসময় ইউটিউব নোটিফিকেশন সেটিং সুইচ অন রাখতে হবে, না হলে নোটিফিকেশন পাওয়া সম্ভব হবে না৷

একই ধরণের ম্যাসেজিং ফিচার ওয়েব মাধ্যমেও আনতে দেখা গিয়েছে৷ ইউটিউবে লগ-ইন করে হোম পেজে গেলেই আসবে শেয়ার অপসন৷ সেটিতে ক্লিক করলে ইউটিউবের কনটাক্ট লিস্টটি আসবে৷ পছন্দের ইউজারকে খুঁজে না পেলে ইনভিটিশন পাঠিয়ে তাকে নিজের ইউটিউব গ্রুপে অ্যাড করে নিতে পারেন৷ কথোপকথন পছন্দ না হলে ‘লিভ’ অপসনটিও থাকছে৷

আরও পড়ুন : ইউটিউব চ্যানেল থেকে আয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ