শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কয়লাখনির এমডি বরখাস্ত, হজের ছুটিতে প্রকল্প পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিব উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র।

এছাড়া, খনি দুর্নীতি তদন্তে নাম আসা মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের প্রকল্প পরিচালক আওরঙ্গজেবের ৪২ দিনের হজের ছুটি মঞ্জুর করেছে পেট্রোবাংলা।

কয়লা খনি দুর্নীতির তদন্ত প্রতিবেদন দেওয়ার একদিন পরেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে, বুধবার (২৫ জুলাই) খনি দুর্নীতির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, খনির সাবেক ও বর্তমান সব ব্যবস্থাপনা পরিচালক এই দুর্নীতির সঙ্গে জড়িত।

খনি কর্তৃপক্ষের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হাবিব উদ্দিন ছাড়াও সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান, এসএম নূরুল আওরঙ্গজেব ও আমিনুজ্জামানের নাম এসেছে অভিযুক্তদের তালিকায়।

এরমধ্যে মধ্যপাড়া কঠিন শিলা খনির প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন আওরঙ্গজেব। আর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান। আমিনুজ্জামানের বিরুদ্ধে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগ রয়েছে।

গত ১৯ জুলাই হাবিব উদ্দিন আহমেদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার একদিনের মাথায় তাকে বরখাস্ত করা হলো।

এছাড়া, পরিচালক আওরঙ্গজেবকে ৪২ দিনের হজের ছুটিতে পাঠিয়েছে পেট্রোবাংলা। তার স্থলে পেট্রোবাংলার মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) জাবেদ চৌধুরীকে এ অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে বলে সূত্র জানায়।

ভুল বা অপব্যাখ্যার ব্যাপারে শরী‘আতের নির্দেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ