শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিলেটে হাড্ডাহাড্ডি লড়াই, জিতবে কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরান ও বিএনপি মেয়রপ্রার্থী আরিফুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। তাই অন্য দুই সিটিতে আওয়ামী লীগ বিজয়ী হলেও সিলেটে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না কে মেয়র হবেন।

এ সিটিতে এক হাজার ১৪৫ ভোটে এগিয়ে রয়েছেন কামরান। ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১০৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৭০ হাজার ৮৯৪ ভোট।

আর গতবারের মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৬৯ হাজার ৬৭৩ ভোট।

সিলেট নগরীর ১, ৫, ৭, ৮, ৯, ১৩, ১৭, ১৮, ২০, ২১, ২৪, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের ৩০টি কেন্দ্রে ভোটারদের মারধরসহ নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে মেয়র পদে বাকিরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা), নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), সিপিবি-বাসদের মনোনীত প্রার্থী আবু জাফর (মই) ও সচেতন নাগরিক সমাজের প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ)।

সিলেট সিটি কর্পোরেশনের মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং এক লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী।

নির্বাচনের আরও খবর

সিলেটে নিজের কেন্দ্রেই হারলেন বদরউদ্দিন কামরান
কিছু অনিয়ম ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছেন: নুরুল হুদা
রাজশাহীতে বেসরকারিভাবে খায়রুজ্জামান লিটন বিজয়ী
বরিশালে হাতপাখার নির্বাচন বর্জন; ব্যাপক অনিয়মের অভিযোগ
সিলেটে ভোটকেন্দ্রে সংঘর্ষ: স্থগিত দুই কেন্দ্র, আহত ম্যাজিস্ট্রেট
বরিশালে বিএনপি প্রার্থী সারোয়ারেরও ভোট বর্জন
বরিশালে ৬ প্রার্থীর ৫ জনই ভোট স্থগিতের দাবি জানিয়েছেন
বরিশালে আ’লীগের এজেন্টদেরই বের করে দেয়া হয়েছে: হানিফ
‘নগ্ন ভোট ডাকাতি, ইসি মূক ও বধির হয়ে গেছে’
সিলেটে ভোট বাতিলের দাবি জানালেন আরিফ
মাঠে একা বসে আছেন নির্বাক বুলবুল
৩ সিটি নির্বাচনের ফলাফল আপডেট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ