শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিএনপি নেতা আমির খসরুর সঙ্গে ফোনালাপকারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপকারী সেই মিনহানুর রহমান নওমিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নওমির এলাকার সিদ্দিকুর রহমান সবুজের ছেলে।

এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নওমি নামের একজনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপ ফাঁস হয়।

গতকাল শনিবার বিকেল তিনটা ১৭ মিনিটে ফোনালাপটি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ফোনালাপ।

এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা। গতকাল শনিবার রাতে আইসিটি আইনে এ মামলাটি দায়ের করা হয়।

আরও পড়ুন : বিএনপি নেতা আমীর খসরু চৌধুরীর অডিও ফাঁস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ