শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত ফারুক চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দারসংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হন।

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, নিহত মাদক ব্যবসায়ী ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ