রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

চট্টগ্রামে পানির ট্যাংকে প্রাণ গেল ৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে পানির ট্যাংকে প্রাণ গেল সহোদরসহ তিনজনের। শুক্রবার নগরীর খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আকরাম হোসেনের ছেলে ইমরান হোসেন ইমু (২৯), মো. রুবেল (২০) ও মিজানুর রহমানের ছেলে সিফাত (১৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় শুক্রবার বিকাল ৫টার দিকে কয়েকজন ছেলে ক্রিকেট খেলছিলেন। এসময় ক্রিকেট বল পানির ট্যাংকে পড়ে যায়। সিফাত বল উঠানোর জন্য ট্যাংকে ভেতরে নামেন। তিনি উঠে আসতে দেরি হওয়ায় ইমু ও রুবেল তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতর নামেন।

সবশেষে তারা কেউ ট্যাংকের ভেতর থেকে বের হতে পারেন নি। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘শহিদুল আলমের পোস্টের কারণেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ