শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

দক্ষিণখানে তাবলীগের ওয়াজাহাতি জোড় চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: দাওয়াত ও তাবলীগের চলমান ইস্যুতে সাধারণ মুসলমানদের সতর্ক করতে আজ শুক্রবার ঢাকার দক্ষিণখানে তাবলীগের ওয়াজাহাতি জোড় চলছে।

দক্ষিণখান বাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুক্রবার বাদ আছর থেকে শুরু হয় এজোড়।

বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর জোড়ের উদ্বোধনী বয়ান পেশ করেন।

ওয়াজাহাতি জোড়ে দক্ষিণখান, উত্তরখান, টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরা, আজমপুরসহ ঢাকা উত্তরের ৫২ টি হালকা থেকে তাবলীগের সাথী এবং এসব এলাকার ছাত্র-শিক্ষক ও আলেম ওলামাসহ কয়েক হাজার ধর্ম প্রাণ মুসলমান উপস্থিত হয়েছেন।

উত্তরা আল-মানহাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কেফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, তাবলীগের শুরা সদস্য হাফেজ মাওলানা জোবায়ের আহমদ, মারকাজুদ দাওয়াহ’র আমিনুত তালিম মুফতি আবদুল মালেক, ঢাকা ফরিদাবাদ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল্লাহ, দক্ষিণখান দারুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শিব্বীর আহমদ, দক্ষিণখান দারুল উলুম জামে মসজিদের খতীব মাওলানা গিয়াছুদ্দীন আল-মাদানী, জামিয়া বাবুস সালাম বিমানবন্দর মাওলানা আনিছুর রহমান, জামিয়া ইসলামিয়া গাওয়াইর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস লেখক, গবেষক মাওলানা জহির ইবনে মুসলিম প্রমুখ।

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

https://www.facebook.com/ubydullah.saad.9/videos/130081284588879/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ