রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

‘ইনুকে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী করা হোক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী বানানো হোক।

তিনি বলেন, আওয়ামী লীগের একজন আছেন, যার কাজটাই হচ্ছে মামলা করা। আরেক জন্য আছেন, তিনি হচ্ছেন তথ্যমন্ত্রী। তিনি যে কাজটা করেন, সেজন্য তাকে বলা উচিত- জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী!

আমাদের মন্ত্রিসভায় এ পদটা নাই। সেই কারণে তথ্যমন্ত্রী (হাসানুল হক ইনু) হিসেবে রেখে তাকে এ দিয়ে এ কাজগুলো করানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

এর আগে এক বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, বিএনপি ও জামায়াতকে নিশ্চিহ্ন করতে হবে। তার এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কী গণতান্ত্রিক ভাষা! বুঝেন? এধরনের লোকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দায়িত্বে আছেন লাইসেন্সবিহীন সরকার।

নজরুল ইসলাম আরও বরেন, সিলেটের দুই কেন্দ্রের ভোট নিয়ে তাদের জেতার কোন সুযোগ নাই। মাত্র ১ শত কত ভোট পেলেই ধানের শীষের প্রার্থী জিতে যায়। সেই কারণে এই দুই কেন্দ্রে কোন কারচুপি হয় নাই। না হলে ওখানেও অবস্থা আগের মতোই হতো।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সংসদ নির্বাচনে সারাদেশের ভোটের হিসেবও এই রকমই হবে। বর্তমান সরকার একথা জানে বলেই তারা জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায়।

জাগপার সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে সভায় এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ঈদছুটির আগেই যানজট শুরু; গরমে সেদ্ধ যাত্রীরা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ