রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

কোটা আন্দোলনের নেত্রী লুমা ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুতফুন নাহার লুমাকে ৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। রাজধানীর রমনা মডেল থানার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় আজ  বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর রফিকুল ইসলাম। তিনি লুমাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন।

আদালত এ আবেদন আমলে নিয়ে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে মহিলা পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে লুমার জামিন চেয়ে দাখিল করা পিটিশন খারিজ করে দেয়া হয়।

উল্লেখ্য, লুমা ইডেন কলেজের ছাত্রী। তিনি কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বে ছিলেন। বৃহস্পতিবার তাকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: কোটা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেত্রী লুমা গ্রেফতার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ