রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের উপর হামলা ও ভাংচুরে দায়ের করা পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানা এ আদেশ দেন। পৃথক দুই থানার বাড্ডা ও ভাটারায় দায়ের করা মামলায় আসামিদের জামিন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন- সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাব শাহরিয়ার, সাবের আহম্মেদ উল্লাস, আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, রেদোয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, রেজা রিফাত আখলাক, সীমান্ত সরকার ও ইকতিদার হোসেন।

আসামিদের কবীর হোসেনসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষের সংশ্রিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ জামিনের বিরোধীতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এরআগে গত ৯ আগস্ট ওই চার আসামিসহ ২২ আসামিকের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৭ আগস্ট ২২ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিরাপদ সড়কের আন্দোলনের সময় পুলিশের উপর হামলা ও ভাংচুরের অভিযোগ মামলা দুই টি দায়ের করা হয়।

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ