রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

জামায়াত ছাড়াই নির্বাচনে জয় সম্ভব: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতকে নিয়ে নতুন করে ভাবছে বিএনপি। জাতীয় নির্বাচনে এককভাবেই জয় সম্ভব জানিয়ে দলটির নেতারা বলছেন এখন একলা চলার সময় এসেছে।

ভোটের মাঠে জামায়াতের জনপ্রিয়তা নেই দাবি করে আসন বণ্টন নিয়ে কোনো ছাড় দিতেও রাজি নন দলের নীতি নির্ধারকেরা।

একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়ায় জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবন্ধ হওয়ার পর থেকেই দলের ভেতরে-বাইরে এবং দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়ে বিএনপি।

জবাবে দলটি বলছিলো এই মিত্রতা আদর্শিক নয় শুধুই নির্বাচনি জোট। তবে সিলেট সিটি নির্বাচনে জামায়াত প্রার্থীর ভরাডুবিতে তাদের জোটে রাখার যুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে বিএনপিতে।

নানা ইস্যুতে দূরত্ব তৈরি হওয়ায় জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি তৃণমূলসহ শরিক দলগুলোও। তবে কৌশলগত কারণে এখনই এ বিষয়ে নেতিবাচক ঘোষণা দিতে রাজি নয় দলের শীর্ষ নেতৃত্ব।

১৯৯১ সালে একক নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে দলের নীতি নির্ধারকেরা বলছেন, আগামীতেও একাই নির্বাচনে জয়ী হতে পারবে বিএনপি।

তারা আরো বলছেন বিশ দলীয় জোটে জামায়াত থাকায় নির্বাচন সামনে রেখে বিএনপি জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে না বেশ কটি রাজনৈতিক দল।

ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ