শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সাভারে প্রকাশ্যে পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সাভারে প্রকাশ্যে থানা পুলিশের সোর্স সোহেল হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার শফিকের সীমানা রিকশা গ্যারেজের পাশে একটি সরু রাস্তা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, ব্যাংক কলোনী মহল্লায় সরু একটি রাস্তায় সোর্স সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে এ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নামপ্রকাশে অনিচ্ছুক ব্যাংক কলোনীর একাধিক বাসিন্দা বলেন, পুলিশের সোর্স সোহেলের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। সে নিরীহ লোকজনকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে টাকা আদায় করতো। সে গত এক বছর যাবৎ বাজার রোডের একটি ৫তলা ভবনে বিলাসী জীবনযাপন করে আসছিল।

এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) মোহসিনুল কাদির বলেন, নিহত সোহেল পুলিশ সোর্স ছিল। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ