রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মতামত দিলেন অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মতামত দিয়েছেন। আজ সোমবার বিকালে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এই মত দেন। তবে মতামতে তিনি কি বলেছেন, তা বলেননি।

মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতের রায় নিয়ে সরকারের পক্ষ থেকে মতামত চাওয়ার প্রেক্ষিতে শনিবার এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, আমি শুধু রায়ের বিষয়ে মতামত দেবো। কিন্তু সিদ্ধান্ত নেবে তো সরকার।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার।

প্রাথমিকভাবে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরবর্তীতে আরো ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি।

এরমধ্যে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে গত ১৩ আগস্ট নিজ থেকেই কোটা নিয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

কোটা সংস্কার বা পর্যবেক্ষণে গঠিত কমিটির প্রধান শফিউল আলম ওই দিন বলেন, এ ব্যাপারে আমরা কমিটি প্রায় চূড়ান্ত করে ফেলেছি।

ব্যবসায় হিসাবের দুঃশ্চিন্তা দূর করতে এলো বিসফটি- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ