মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

জব্দ বাসের চাপায় এসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; জব্দ করা বাস থানায় নিয়ে যাওয়ার পথে রাজধানীর মিরপুরে সেই বাসের চাপায় নিহত হয়েছেন রূপনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার।

রোববার (০২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহ-আলী থানাধীন রাইনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই শিউলি আক্তার বলেন, ‘বেড়িবাঁধ এলাকা থেকে ঈগল পরিবহনের জব্দকৃত একটি বাস থানায় নিয়ে আসছিলেন উত্তম কুমার।

তিনি বাসটির সামনে মোটরসাইকেলে ছিলেন। রাইনখোলা এলাকায় পৌঁছানোর পর বাসটি এসআই উত্তম কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এ ঘটনায় চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তবে, প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ