বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

এবার ঢাবির ‘খ’ ইউনিটে ৮৬ শতাংশই ফেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ৮৬ শতাংশ ভর্তিচ্ছু ফেল করেছেন। পাশের হার ১৪ শতাংশ।

সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

কওমি সমালোচনার জবাব

এর আগে, ‘ঘ’ ইউনিটে সম্মিলিত পাসের হার ছিল ১৪.৩৫ শতাংশ। ফেল করেছিল ৮৫.৬৫ ভাগ পরীক্ষার্থী। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৯৮ হাজার ৫০৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭১ হাজার ৫৪৯ জন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) জানা যাবে। এছাড়া DU KHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৩ হাজার ৮৯৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী। ‘খ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ২ হাজার ৩৭৮টি।

পাসকৃত শিক্ষার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর হতে ১০ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারীদের আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। এছাড়া ফলাফল নিরক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে একই সময়ের মধ্য আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনাসহ ৯ এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে হাইআতুল উলয়া

Image result for বিসফটিবিস্তারিত জানতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ