মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ই-কমার্স ফেস্টিভাল শুরু, জমে ওঠেছে প্রথম দিনেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নানা উপহার এবং মূল্য ছাড়ের পসরা সাজিয়ে শুরু হয়েছে ১০ দিনের ই-কমার্স উৎসব।

দেশীয় ১০টি ই-কমার্স কোম্পানির অংশগ্রহণে ‘১০-১০ মেগা শপিং ফেস্টিভাল’ নামে এই উৎসব চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

এতে অংশ নিয়েছে আজকের ডিল, প্রিয়শপ, বাগডুম, রকমারি, পিকাবু, অথবা, হাংরিনাকি, সেবা এক্সওয়াইজেড, এনআরবি বাজার এবং খাস ফুড।

সোমবার প্রথম দিনেই ক্রেতাদের দারুণ সাড়া মিলছে বলে জানিয়েছে কোম্পানিগুলো। তারা এই উপলক্ষ্যে সাইটকে নতুন সাজে সাজিয়েছেনও।

অনলাইন শপিংকে জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে দেশীয় কোম্পানিগুলোর সম্মিলিতভাবে এই উৎসবের আয়োজন করেছে। ক্রেতারা এখন সারাদেশে বিনামূল্যে যেকোনো পণ্য ডেলিভারি পাচ্ছেন।

বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় রয়েছে। এছাড়া মোবাইল পেমেন্টে অর্থ পরিশোধে পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা।

10-10 desktop

ছাড়, উপহার ও ফ্রি শিপিংয়ে বই কিনুন উৎসব চলাকালীন

আর ১০ ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে লটারির মাধ্যমে ১০০ জন গ্রাহক পাবেন উপহার।

এতে থাইল্যান্ডের রিটার্ন বিমান টিকিট, টিভি, স্মার্টফোনসহ নানান উপহার দেয়া হবে। রয়েছে আরও চমক।

এই ১০ দিন যেকোনো ১০ ক্রেতার ফরমায়েশের পণ্য নিয়ে দুয়ারে হাজির হবেন কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা।

দেশীয় ই-কমার্সের প্রতি ক্রেতার আস্থাকে মজবুত করতে এই ফেস্টিভাল। এটি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একত্রে প্রথম কোনো একটি আয়োজন।

সিমের নম্বর ঠিক রেখে কম্পানি পরিবর্তন করবেন যেভাবে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ