বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তাজমহলে শুক্রবার ছাড়া নামাজ আদায়ে নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন অবস্থিত তাজমহলের মসজিদে শুক্রবার ছাড়া নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে।

ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) এর বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এখন থেকে তাজমহলের মসজিদে শুক্রবার ছাড়া অন্যকোনো দিন দর্শনার্থীরা নামাজ পড়তে পারবেন না। আর শুক্রবার যে নামাজ পড়া যাবে, তাতে শুধু স্থানীয়রাই অংশ নিতে পারবেন।

এএসআই বলছে, তাজমলের নিরাপত্তার স্বার্থে এর মসজিদে অভারতীয়রা শুক্রবারের নামাজ পড়তে পারবে না বলে গত জুলাইয়ে স্থানীয় প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। তারা সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করেছে মাত্র।

যেহেতু শুক্রবার তাজমহল বন্ধ থাকে তাই স্থানীয়রা বিনা প্রবেশ ফি’তে শুক্রবারের নামাজ পড়তে পারতেন। তবে নামাজ অবশ্যই দুপুর ২টার মধ্যে শেষ করতে হতো। এ ছাড়া সপ্তাহের অন্যদিন টিকিট কেটে তাজমহল পরিদর্শনে আসা পর্যটকরা মসজিদ পরিদর্শন এবং নামাজ পড়তে পারতেন।

এদিকে নতুন আদেশের মাধ্যমে শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে নামাজ পড়া বন্ধ করার ঘোষণায় স্বয়ং মসজিদের ইমাম ও কর্মকর্তারাও বিস্মিত হয়েছেন।

তাজমহলের এন্তেজামিয়া কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হোসেন জাইদি সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন মানুষ এখানে নামাজ আদায় করে আসছে।

এটা বন্ধ করার কোনো কারণ দেখি না। তিনি শিগগিরই প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সঙ্গে কথা বলে বিষয়টি তুলে ধরবেন।

অনাহারে মারাই গেল ইয়েমেনের শিশু আমাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ