বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পেলো ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (০৬ নভেম্বর) সমাবেশ করার মৌখিকভাবে অনুমতি পেলো জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় ঐক্যফ্রন্টকে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল গিয়ে অনুমোদন চাইলে সমাবেশের অনুমতি দেয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

অনুমতি পাওয়ায় পর প্রতিনিধি দল জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা যায়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে লক্ষাধিক লোক হবে বলে আশা করছে বিএনপি।

ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ বুধবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ