বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘ইরানের ওপর নিষেধাজ্ঞার অধিকার নেই যুক্তরাষ্ট্রের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান বলেছেন,তুরস্ক ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা বিশ্বের ভারসাম্য ধ্বংস করবে।

ইরানের ওপর নিষেধাজ্ঞার কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের।মঙ্গলবার সংসদীয় কমিটির এক আলোচনায় এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন, আমরা কোনো প্রকার নিষেধাজ্ঞার অধিকার খুঁজে পাচ্ছি না। আমাদের মতামত হচ্ছে- এমন নিষেধাজ্ঞা বিশ্বের ভারসাম্য ধ্বংস করবে।

যুক্তরাষ্ট্র জোর করে আন্তর্জাতিক আইন ও নীতি ভঙ্গ করে ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, আমরা সাম্রাজ্যবাদী পৃথিবী দেখতে চাই না।

ওয়াশিংটনের ঘোষণা অনুযায়ী নতুন নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হয়েছে। ইরানের অর্থনীতি উদ্দেশ করে অর্থাৎ ব্যাংক ও তেলের ওপর এমন কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে।

এছাড়া ৭০০ ব্যক্তি, স্বত্ব, বিমান ও জাহাজ কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর সঙ্গে ৫০ ব্যাংক ও বিদেশি অধীনস্থ কোম্পানি।

এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত মঙ্গলবার জাপান সফরে বলেছেন, আমি খোলাখুলি বলতে চাই, ইরানকে কোণঠাসা করে ফেলার প্রচেষ্টা বোকামি ছাড়া আর কিছু নয়। এ পদক্ষেপ অত্যন্ত ‘ভয়ঙ্কর’। মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের জনগণকে শাস্তি দিচ্ছে যা সম্পূর্ণ অনুচিত।'

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। গত মে মাসে  ওই সমঝোতা থেকে একতরফাভাবে তার দেশকে বের করে নেন ট্রাম্প।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ