শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


'কাল সন্ধ্যা ৬টার পর মনোনয়নপত্র সংগ্রহ-জমা দিতে পারবেন না প্রার্থীরা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রার্থীরা আগামী কাল (রোববার) সন্ধ্যা ৬টার পর আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, রাস্তা বন্ধ করে কোন সমাবেশ করবে না আওয়ামী লীগ। কারণ এই সময়টাতে রাস্তায় অনেক যানজট থাকবে। আদাবরের অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ