বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

জমিয়ত, মজলিসসহ ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ৮ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের মধ্যে ৮ টি দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে।

রবিবার (১১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। চিঠিতে ধানের শীষ প্রতীকে নির্বাচনে আগ্রহী দলের তালিকা রয়েছে।

বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দফতরে ওই চিঠি পৌঁছায়।

বিএনপি ছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাওয়া অন্য দলগুলো হলো, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),  বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ।

এর আগে নির্বাচন কমিশন জোটের শরীকরা কোন প্রতীকে নির্বাচন করতে চায় জানতে চেয়ে আজকের মধ্যে তালিকা চেয়েছিল। সে মতে আজ এ তালিকা ইসিতে প্রেরণ করে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট।

এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ রবিবার নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে নির্বাচন করবে। এক্ষেত্রে তারা দলীয় প্রতীক গামছা অথবা ঐক্যফ্রন্ট মনোনীত প্রতীক ব্যবহার করবে।

বিএনপির মনোনয়ন বিক্রি শুরু সোমবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ