বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মৃত একজন ডাকাত বলে পুলিশের দাবি।

ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম হোসেন বলেন, সোমবার ভোরের দিকে হওয়াখালী মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ওসি শামীম বলেন, দুই দল ডাকাত নিজেদের মধ্যে গোলাগুলিতে লিপ্ত হয়েছে এমন খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। লাশ মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ