বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জে স্টিল মিলের গলিত লোহায় ১২ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় একটি স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মনুতাহার স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেছেন। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

দগ্ধ শ্রমিকরা হলেন রূপক (২০), রানা (২২), সুজন (১৮), আরিফ (২০), সজীব (২৫), গোপাল মণ্ডল (২৪), সালাউদ্দিন (২৪), কবির (৩০), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও সুজন (২০)।

ওই স্টিল মিলের জেনারেল হেলপার আবু রায়হান জানান, মিলে শ্রমিকরা রড তৈরির কাজ করছিলেন। সেখানে নিয়ম অনুযায়ী, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে গলিত লোহার ফুলকি তাদের শ্রমিকদের গায়ে লাগে। এতে ১২ শ্রমিক দগ্ধ হন।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ