শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জলবায়ু পরিবর্তনে সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে যে পরিবেশ বিপর্যয় হচ্ছে তাতে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। সে তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে নবমে।

এদিকে জার্মানির রুহর বিশ্ববিদ্যালয় বোখাম ও ডেভেলপমেন্ট হেল্প অ্যালায়েন্স ও দেশটির একটি বেসরকারি মানবিক সংস্থা যৌথভাবে ওই গবেষণা পরিচালনা করে থাকে বলে জানা যায়।

গবেষণায় ভূমিকম্প, সুনামি, হারিকেন ও বন্যার ঝুঁকি বিশ্লেষণ করা হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোন দেশের কী পরিমাণ সামর্থ্য রয়েছে, সেটিও বিবেচনা করা হয় সে গবেষণায়।

ওই বিদেশি প্রতিষ্ঠানটি যে তালিকা প্রকাশ করেছে তাতে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে সবার উপরে আছে ভানুয়াতু। আর ১৫ নম্বরে রয়েছে কিরিবাতি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। তবে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, শ্রীলঙ্কা বা ভারত ওই তালিকায় আসেনি। শুধু বাংলাদেশের নাম উঠে এসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ