শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রিসভার চার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ আজ রোববার চার মন্ত্রীর পদত্যাগপত্রে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার; ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ শফিউল আলম রাত সাড়ে সাতটার দিকে মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, চার মন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। অব্যাহতির প্রজ্ঞাপন রাতেই জারি হতে পারে।

তবে এই চার মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। নিয়মানুযায়ী, কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী না থাকলে তা প্রধানমন্ত্রীর অধীনে চলে যায়।

আগামী কাল সোমবার থেকে তাদের অব্যাহতি কার্যকর হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বিকেলে চার মন্ত্রীর পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট অধিশাখা থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতির দফতরে নিয়ে যান কর্মকর্তারা।

একক প্রার্থীতে নৌকা ও ধানের শীষকে ছাড়িয়ে হাতপাখা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ