আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় স্বামী ও স্ত্রীর নিহত হয়েছেন। তারা অটোরিক্সা করে বাড়ি ফিরছিলেন।
মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষ্ণুপদ দেব (৬৮) ও তার স্ত্রী অঞ্জু রানী দাস (৬০)। তারা জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা।
জানা যায়, রাতে বিয়ের দাওয়াত খেয়ে অটোরিকশায় করে তারা বাড়ি ফিরছিলেন। সুহিলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিশা পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি
এএ