বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে একটি চায়ের দোকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আল মামুনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয় আরো একজন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি এলাকার একটি চায়ের দোকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এর বিছুক্ষণ পর প্রতিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. ইউসুফ আল মামুনকে পিটিয়ে জখম করে।

আহতাবস্থায় মামুনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৭ নম্বর ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি লালন ফকির আহত হন। আহত লালন ফকিরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারা ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ