শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বৈধ অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জনিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বহিনী বৈধ অস্ত্র জমা নেবে না কিন্তু এ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তবে প্রার্থীদের ক্ষেত্রে এ নির্দেশনা কিছুটা শিথিল থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন থেকে পাওয়া চিঠির ভিত্তিতে আজ বা কালকের মধ্যে সচিব (জননিরাপত্তা বিভাগের সচিব) অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র ব্যবহারের নির্দেশনা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবেন।

নিরাপত্তাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ বৈঠক।

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এসেছে।

সেখানে আছে কেউ বৈধ অস্ত্র প্রদর্শন ও ক্যারি (বহন) করতে পারবে না। প্রাইভেট সিকিউরিটি সংস্থা তাদের অস্ত্র রেখেই কাজ করবে। আর যাদের ব্যক্তিগত অস্ত্র আছে সেগুলো তারা দেখাতে পারবে না, কাউকে শো করতে পারবে না, সঙ্গে নিয়ে চলাচল করতে পারবেন না।

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় বিব্রত সিইসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ