শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভোটকেন্দ্রে দুই নম্বরি করতে দেবেন না: কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, ওইদিন সকালে আপনারা ভোট প্রয়োগ করবেন। দুই নম্বরি করতে দেবেন না। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা।

আজ বুধবার বিকেলে সিলেটে শাহজালাল রহ. এর মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়।

ড. কামাল হোসেন আরো বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মালিক যে জনগণ তাদের সেই মালিকানা থাকে না। জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতা থাকে না। স্বাধীনতার লক্ষ্যই সুষ্ঠু নির্বাচনের আয়োজন।

তিনি বলেন, প্রতিদিন আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে আমাদের।

বুধবার দুপুরের আগেই মাজার এলাকায় জড়ো হন বিএনপিসহ ঐক্যফ্রন্টের শরীক বিভিন্ন দলের নেতা-কর্মীরা। সে সময় মাজারের প্রধান ফটকের সামনে জড়ো হওয়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মাতিয়ে তুলেন।

ময়মনসিংহে দ্বিতীয় বারের মতো নির্বাচনে মাওলানা নুরুল আলম সিদ্দিকী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ