শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আইএসআই-এর সঙ্গে মোশাররফের ফোনালাপ: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক কর্মকর্তার সঙ্গে ফোনালাপ ফাঁসের অভিযোগ ওঠেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে।

একে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে কুমিল্লার দাউদকান্দি থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

দাউদকান্দি থানায় এসএই প্রদীপ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ ডিসেম্বর রাতে দাউদকান্দি মডেল থানায় এ অভিযোগ করা হয়।

জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন। তবে এখনও মামলা হয়নি। তবে আজকে দুপুরের মধ্যে মামলা দায়ের হতে পারে।

অভিযোগে বলা হয়, ড. খন্দকার মোশাররফ (৭৩), পিতা মৃত খন্দকার আশরাফ হোসেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে কথা বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল।

উল্লেখ্য, থাইল্যান্ডভিত্তিক নিউজ পোর্টাল এশিয়ান ট্রিবিউন তাদের কথোপকথনের সংবাদ ছেপেছে।

তাদের দাবি-মেহমুদ নামে ওই ব্যক্তি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) কর্মকর্তা।

মোহাম্মদ আলী সুমনের অভিযোগ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের এজেন্ট মেহমুদের যে কথোপকথন তাতে স্পষ্টতই বোঝা যায়-তিনি ভোটে জয়ী হতে ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন।

খালেদার প্রার্থিতা নিয়ে শুনানি দুপুর ২টায়

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ