শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাইবান্ধা-৩ আসনে ভোট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী।

ইসি সচিব জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামের ২৫ আসনের প্রার্থীর বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আগামী তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে তরিকত ফেডারেশনের মহাসচিবসহ ৪ জনের আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। উচ্চ আদালতের সেই আদেশের অনুলিপি বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসে পৌঁছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ