বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ভারতে প্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে ১৩ রোহিঙ্গা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করতে গিয়ে পশ্চিমবঙ্গে পুলিশের হাতে একসঙ্গে  ১৩ রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে।

ধৃত নারী ও পুরুষদের দলে পাঁচজন  শিশু রয়েছে। তারা প্রত্যেকেই নিজেদের মিয়ানমারের নাগরিক বলে শিকারুক্তি দেয় পুলিশের  কাছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে তাদেরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় হাবড়া থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রোহিঙ্গাদের এই দলটি মায়ানমার থেকে প্রথমে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।তারপর বাংলাদেশ থেকে দালাল ধরে অবৈধভাবে চোরাপথে সীমান্ত পেরিয়ে বৃহস্পতিবার বিকালে ভারতে ঢোকে।

তারা বেনাপোল ও পেট্রাপোলের কাছে থেকে চোরাপথে ভারতে অনুপ্রবেশ করে রাতে এসে আশ্রয় নেয় সীমান্তবর্তী মছলন্দপুর বাসষ্ট্যান্ড এলাকায়।শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে সেখান থেকে বাসে করে তাদের কলকাতায় যাওয়ার কথা ছিলো।

বৃহস্পতিবার রাতে পুলিশ টহল দেওয়ার সময় একসঙ্গে এতজন রোহিঙ্গাদের দেখে সন্দেহ করে  আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা অবৈধভাবে দালাল ধরে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাদের বারাসত আদালতে তোলা হবে বলেও তিনি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ