বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ভারতে এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেলসেতুর উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসাম রাজ্যে দেশটির দীর্ঘতম রেলরোড বগিবিল সেতুর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রেলসেতু ব্রহ্মপুত্র নদের ওপর ডিব্রুগড় এবং ধেমাচিকে যুক্ত করবে।

১৯৯৭ সালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। কিন্তু এটির কাজ শুরু হতে আরও পাঁচ বছর লেগে যায়।

২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে বগিবিল সেতুর কাজ শুরু হয়। পরে মনমোহন সিংহ সেতুটিকে জাতীয় প্রকল্প ঘোষণা করেন।

আজ প্রায় ২১ বছর পর এটির নির্মাণকাজ সম্পন্ন হলো। আর মঙ্গলবার (২৫ ডিসেম্বর) অটলবিহারীর জন্মদিনে সেই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বগিবিল সেতুর উদ্বোধনের সঙ্গে তিনশুকিয়া-নাহারলাগুন ইন্টারসিটি এক্সপ্রেসেরও সূচনা করেন। জানা যায় এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেল ও সড়ক সংযোগকারী এই সেতু। এটি টিকবে ১২০ বছর পর্যন্ত।

পাঁচ প্রধানমন্ত্রীর নাম জড়ানো এই সেতু ও দুই পারের সংযোগকারী রাস্তা তৈরিতে পাঁচ হাজার ৯২০ কোটি রুপি খরচ হয়েছে। যদিও সেতুটি নির্মাণের সময় এর প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৩,২০০ কোটি রুপি। সেসময় সেতুটির মোট দৈর্ঘ্য ৪.৩১ কিলোমিটার তৈরির পরিকল্পনা করা হয়েছিল, তবে বর্তমানে এটির দৈর্ঘ্য ৪.৯ কিলোমিটার।

দ্বিতল এই সেতুর নিচের অংশে রয়েছে দুই লাইনের রেল-ট্র্যাক। ওপরের তলায় রয়েছে তিন লেনের রাস্তা, যা দিল্লি ও ডিব্রুগড় যাতায়াতকারীদের তিন ঘন্টা সময় বাঁচিয়ে দিবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ