বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

২০১৮; দশ বছরের মধ্যে সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: গত দশ বছরের মধ্যে বিশ্বে ২০১৮ সালেই সর্বোচ্চ প্রতিরক্ষাব্যয় হয়েছে। এ ক্ষেত্রে নাটো জোটের ব্যয় চোখে পড়ার মতো। অন্য দিকে প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রে সৌদি আরব ফ্রান্সকে ছাড়িয়ে গেছে।

গত মঙ্গলবার লন্ডনভিত্তিক আইএইচএস মার্কেটের একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বিশ্বে প্রতিরক্ষা বাজেট চার দশমিক নয় পার্সেন্ট বেড়ে ১৭৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

প্রতিরক্ষা বাজেট বৃদ্ধিতে ন্যাটো বিশেষত যুক্তরাষ্ট্রের ভূমিকাই প্রধান।

প্রতিবেদন অনুযায়ী ন্যাটো সদস্য দেশগুলো এ বছরের ৯৮৯ বিলিয়নের বিপরীতি ২০১৯ সালে ১০০০ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করবে ।

প্রতিবেদনে আরো বলা হয়, জ্বালানির দাম বৃদ্ধির কারণে এ বছর সৌদির প্রতিরক্ষা বাজেট ফ্রান্সের বাজেটকে অতিক্রম করে। ফলে সৌদি আরব ৫৬ বিলিয়ন ব্যয় করে পঞ্চম অবস্থানে রয়েছে।

অন্যদিকে ফ্রান্স তার প্রতিরক্ষাবাড়ানো সত্বেও ৫৩.৬ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

উল্লেখ্য, এ বছর র‌্যাংকিংয়ে কানাডা এবং ইসরাইলকে অতিক্রম করে পনেরতম সর্বাধিক প্রতিরক্ষা ব্যয়কারী দেশ হিসেবে বিবেচিত হয়েছে ইরান।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ