বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ইভিএম পরিচিতির জন্য ৬ আসনে পরীক্ষামূলক ভোট আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করবে ইসি। নতুন এই মেশিন ভোটারদের মধ্যে পরিচিত করতে ভোটের তিনদিন আগে ইসি ‘পরীক্ষামূলক ভোট’ আয়োজন করতে যাচ্ছে।

একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ৬টি আসনে ইভিমে ভোট হবে। এগুলো হচ্ছে- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।

নির্বাচন কমিশনের ইভিএম প্রকল্পের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার এস এম মাহামুদ আরাফাত জানিয়েছেন, আজ বৃহস্পতিবার  সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রহীরা কেন্দ্রে গিয়ে কীভাবে ভোট দেবে তা জানতে পারবেন।

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, এবার নির্বাচনে ছয়টি আসনের ৪০০-৫০০ ভোটারের জন্য প্রতি ভোটকক্ষে থাকবে একটি করে ইভিএম। কোনো ধরনের ত্রুটি দেখা গেলে বিকল্প হিসেবে রাখা হবে তিনটি করে ইভিএম।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ