বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মুঠোফোনে ইসি ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে  নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

০১৮৮০৯০৮৭৩০ নম্বর থেকে এমন হুমকি পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ঠিকানাবিহীন ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘আল্লাহু আকবার। এই কুফরী নির্বাচন বন্ধ কর অথবা মুজাহীদদের হাতে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাক। যেকোন সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ। মুজাহীদিন।’

নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এবারই প্রথম। বিগত দশম সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল

ইসি কর্মকর্তারা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইন-শৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকল বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ