শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সারাদেশে চলছে ভোট গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ রবিবার ৩০ ডিসেম্বর সকাল ৮টায় শুরু হয়েছে। সারা দেশের ২৯৯টি আসনে এ ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে দেশের ইতিহাসে এবারই প্রথম  ভোট গ্রহণ হচ্ছে।  বাকি ২৯৩ আসনে নেওয়া হচ্ছে সনাতন পদ্ধতির ব্যালটে ভোট গ্রহণ।

ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে পারেন, তার জন্য  নির্বাচনী মাঠে রয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রয়েছে নিবন্ধিত ৩৯ দল। ভোটের লড়াইয়ে আছেন ২৯৯ নির্বাচনী এলাকায় ১ হাজার ৮৬১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩৩ জন। স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২৬০ (নৌকা ২৭২), বিএনপির ২১৯ (ধানের শীষ ২৮২), জাতীয় পার্টি ১৭৫ (মহাজোট ২৫) এবং নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী ২৯৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ