রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

নির্বাচনের নামে তামাশা হয়েছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করে বলেছে, সারা দেশে নির্বাচনের নামে তামাশা হয়েছে এবং তাতে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ধর্মভিত্তিক এ দল বিভিন্ন আসনে অনিয়মের অভিযোগ করেছে বলেও জানা যায়।

আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপুরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এ সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েতউদ্দীন বলেন, তারা কিছুটা আশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সারা দেশে নির্বাচনের নামে যে তামাশা হচ্ছে, তাতে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

অধিকাংশ আসনে ভোট শুরুর কিছুক্ষণ পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের এজেন্টদের বের করে দেওয়া হয় এবং সশস্ত্র হামলা করা হয় বলে অভিযোগ করা হয়। ইসলামী আন্দোলনের অভিযোগ, এজেন্টদের বের করে সরকারি দলের প্রার্থীর পক্ষে একতরফা সিল মারা হয়।

জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৬, চাঁদপুর-১, ঢাকা-৪, দিনাজপুর-৪, নীলফামারী-৪, বগুড়া-৩, নাটোর-১, নোয়াখালী-২, চাঁদপুর-৩, শেরপুর-১, ময়মনসিংহ-১০, ঢাকা-৬, ঢাকা-১৬, কুষ্টিয়া-২, কুমিল্লা-৬ ও ৯, নারায়ণগঞ্জ-৪, চট্টগ্রাম-৯, ঢাকা-১৩।

সিরাজগঞ্জ-৪, সুনামগঞ্জ-১, জয়পুরহাট-২ ও বগুড়া-৭ আসনে বিভিন্ন অনিয়ম হয় বলে অভিযোগ করে। এ ছাড়া তাদের অভিযোগ, পুলিশ-র‌্যাব পাহারায় ভোট ডাকাতির মহোৎসব হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ