শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, চট্টগ্রাম, নোয়াখালী, ভৈরব ও ময়মনসিংহের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারদেশে সারাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।

তিনি বলেন, নোয়াখালীতে দু’টি কেন্দ্রে গণ্ডগোল করে নির্বাচনি সামগ্রী লুটের ঘটনা ঘটেছে, সেগুলো পুলিশ উদ্ধারের চেষ্টা করছে।

রবিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বেইলি রোডের ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি এ তথ্য জানান।

সারাদেশের ভোটগ্রহণ কেমন হচ্ছে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি বলেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি, ভোটের পূর্বে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলাম, আমাদের সঙ্গে যেসব আইন প্রয়োগকারী সংস্থা সহায়তা করেছে, তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা গ্রহণ করেছিলাম।

তিনি আরো বলেন, শুধুমাত্র চট্টগ্রামের একটি কেন্দ্রে গণ্ডগোল হয়েছে। একটি কেন্দ্রে আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দুটি অস্ত্র লুট হয়েছে। ময়মনসিংহের একটি কেন্দ্রে আমাদের অস্ত্র লুট হয়েছে, আমাদের এক সদস্য আহত হয়েছেন। ভৈরবে একটি কেন্দ্রে বহিরাগতরা হামলা করে ব্যালট লুট ও নির্বাচনি সরঞ্জাম লুট করতে যেও পারেনি। নোয়াখালীতে দুটি কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা করে একটি কেন্দ্রের ব্যালট ও নির্বাচনি সামগ্রী লুট করে নিয়েছে। আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনও ঘটনা ঘটেনি।

নির্বাচন পরবর্তী নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, নিরাপত্তা পরিকল্পনা নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী সময়ে জোরদার করা হয়েছে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। সবাই তারা নিজ নিজ প্রার্থীদের জয়ী করার চেষ্টা করছেন। কয়েকটি জায়গায় সংঘর্ষ হতে পারে, সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ