রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

চলে গেলেন সিলেট গহরপুর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আবদুস সাত্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের শাইখুল হাদীস ও শিক্ষাসচিব মাওলানা আব্দুস সাত্তার (হেমুর হুজুর) ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি ও গহরপুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা মোসলেহুদ্দীন রাজু আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সোমবার সকাল ৮ টায় তিনি নিজ বাড়িতে ইনতেকাল করেন। মাওলানা আবদুস সাত্তার রহ. ছিলেন জামিয়া কোরআনিয়া লালবাগের ছাত্র এবং প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হেদায়াতুল্লাহ রহ.-এর বিশিষ্ট শাগরিদ।

জামিয়া গহরপুর ছাড়াও তিনি ছিলেন হেমুর দারুল উলুমসহ একাধিক মাদরাসার শায়খুল হাদিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি পরিবার পরিজন, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় হেমু দারুল উলুম মাদরাসা ময়দানে৷

মাওলানা মুসলেহুদ্দীন রাজু মাওলানা আবদুস সাত্তার রহ.-এর মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ