বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দুই আসনে ৩৬,৮৭৪ ভোট পেয়েছেন মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দুই আসনে নির্বাচন করেছেন।

তিনি বরিশাল ৫ ও ঝালকাঠি ২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৩৬,৮৭৪ ভোট পেয়েছেন।

যদিও নির্বাচনের দিন দুপুরেই ইসলামী আন্দোলন ব্যাপক অনিয়মের অভিযোগ এবং একে তামাশার নির্বাচন উল্লেখ করে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানায়।

দলের ২৯৯ আসনের মধ্যে তার দুটি আসনের মধ্যে একটি আসন অন্তত বিজয়ের প্রত্যাশায় ছিলেন নেতাকর্মীরা। নির্বাচনের আগে প্রচার প্রচারণায়ও বিপুল জনতার উপস্থিতি সে কথাই জানান দিচ্ছিল।

জানা যায়, দুই আসনের মধ্যে বরিশাল ৫ সদর থেকে মুফতি মুহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬২ ভোট। আর ঝালকাঠি ২ আসন থেকে ৯ হাজার ৮১২ ভোট পেয়েছেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ